ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত কাজল(১৭) উপজেলার সিদলী গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাজল। পৌর শহরের সেন্ট্রাল ডায়াগনস্টিক ক্লিনিকের সামনের পাকা রাস্তায় পৌঁছালে সাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
