পাবনার সাঁথিয়ার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজা। নির্বাচনে ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনেন আওয়ামী লীগ দলীয় (নৌকা) প্রার্থী মিরাজুল ইসলামের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার আর-আতাইকুলা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কুরবান আলী বিশ্বাসের মারা যাওয়ার পর পরিষদটি চেয়ারম্যান শূণ্য হয়ে পড়ে।
আজ সোমবার এ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে অল্প সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিরাজুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি ও ধানের শীষের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে বিএনপি দলীয় প্রার্থী সেলিম রেজা দুপুর ১২ টার দিকে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন।
এছাড়া নির্বাচন উপলক্ষে ইউনিয়নের কোথাও কোনো অপ্রীতিকর বা সংর্ঘষের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
