‘আত্মতুষ্টির দেখা মেলে মুখরোচক খাবারেই’- এই প্রবাদটি কোন অংশেই কম সত্য নয় তাদের জন্য যারা বিভিন্ন মাংসের রেসিপির চেয়েও সুস্বাদ খুঁজে পান সবুজ শাকসব্জি, কিংবা ফলমূলে।
বাঙালির এই চাহিদার কথা মাথায় রেখেই গুলশান ২-ডিসিসি মার্কেটে অবস্থিত ‘পেয়ালা’ রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের মেন্যুতে সব্জির বিভিন্ন ধরনের মুখরোচক পদ পরিবেশন করছে। যা সালাদ হিসেবে খেতে অতুলনীয়।
সম্প্রতি এ রেস্তোরাঁয় ‘স্টার ফ্রায়েড মিক্সড ভেজ’ নামে একটি মেন্যু পাওয়া যাচ্ছে। যা উত্তর ভারতের খুবই জনপ্রিয় একটি পদ। পাশাপাশি রয়েছে ‘আলু টিক্কি’ ও চাইনিজ স্পেশাল ‘কলিফ্লাওয়ার মাঞ্ছুরিয়ান’। তাছাড়া রয়েছে থাই স্পেশাল ‘স্পাইসি টফু, ছোলা ও পার্সলে। এখানে আরো পরিবেশন করা হয়, মজাদার মসলার মিশেলে তৈরি মিডেল ইস্টের স্পেশাল ‘ফালাফেল’।
ইত্তেফাক/এএসএমইউ
