জেলার শেরপুর উপজেলায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে শিশু ছেলে কুপিয়ে হত্যার দায়ে বিধান চন্দ্র সরকার নামে এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ আ ম মোহাম্মদ সাঈদ আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বিধান চন্দ্র সরকার (৪০) একই উপজেলার বাসিন্দা। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আব্দুল মতিন ও আসামি পক্ষে ছিলেন জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবি অ্যাড. আব্দুল মোত্তালেব।
ইত্তেফাক/এএসএমইউ
