নরসিংদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের আলোকবালী উত্তরপাড়া গ্রামে উমর কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জুয়েল (৩৮), উজ্জল (৩০), রাহিম (২৮), তবু মিয়া (৩৫), নাইম (২৮), কাউছার (৩৫), জলিল (২৩), বেদন (২৫) ও সুমনকে (২২) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলোকবালী ইউনিয়নের আলোকবালী উত্তরপাড়া গ্রামের উমর কাজীর বাড়িতে বসে সাহেব আলীর পুত্র জুয়েল, উজ্জল, আব্দুর রহমানের পুত্র নাইম, মৃত আব্দুল কাদিরের পুত্র তবু মিয়া, আব্দুল গফুরের পুত্র কাউছার, জলিল, বেদন ও সুমন বোমা তৈরি করছিল। এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে ১০ জন আহত হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/ইউবি
