১ নভেম্বর, জাতীয় যুবদিবস-২০১৬। এবছর জাতীয় যুবদিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’।
রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার ঢাকায় ওসমানী মিলণায়তনে জাতীয় যুবদিবস-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠকসহ মোট ১৯ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। বাসস।
ইত্তেফাক/এমআই
