দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকালে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোড়াঘাট পৌরসভার চককাঠাল গ্রামের সাধন মাহাতোর পুত্র সেবেন মাহাতো (২০) ও একই গ্রামের মন্টু মাহাতোর ছেলে পুরন মাহাতো।
জানা গেছে, অটোভ্যানচালক যাত্রী নিয়ে ডুগডুগীহাট থেকে ওসমানপুর আসার পথে হিলিগামী একটি বাস অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ইত্তেফাক/ইউবি
