জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষ স্নাতক ভর্তির মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:৪৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হচ্ছে। 
 
ফল SMS এর মাধ্যমে বিকাল ৪টা থেকে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- (nu<space>athn<space>roll no.  লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions  অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। 
 
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
 
১ম বর্ষ (অনার্স) পরীক্ষা শুরু  আজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্সের প্রথম বর্ষ পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস বিষয়ের আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৬৯৩ কলেজের ৩০টি বিষয়ে মোট ৩ লাখ ৪০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ২৩৬টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
 
ইত্তেফাক/ইউবি