খুলনায় জাল ভোট দেয়ার যুবকের কারাদণ্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:০০
খুলনায় জাল ভোটের দায়ে লুৎফার মল্লিক (৩৬) নামে যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ভুয়া পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সে। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন খুলনা জেলা  প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
 
ইত্তেফাক/ইউবি