পিরোজপুরের কাউখালী উপজেলার এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে জাতীয়পার্টি জেপি) মনোনির্ত বাই-সাইকেল মার্কার প্রার্থী আবু সাইদ মিঞা মনু ৪ হাজার ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৯১২ ভোট। অপরদিকে চার নম্বর চিরাপাড়া-পার-সাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মাহামুদ খান খোকন ২ হাজার ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়পার্টি (জেপি) মনোনিত বাই-সাইকেল মার্কার প্রার্থী বজলুর রহমান নান্নু পেয়েছেন ১ হাজার ৮৪২ ভোট।
ইত্তেফাক/ইউবি
