সাতক্ষীরায় তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২০:১১
সাতক্ষীরার পাঁচটি ইউনিয়নে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের তিনজন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
 
নির্বাচিতদের মধ্যে তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান, কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক, কেরালকাতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম ও শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহিম বিজয়ী হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি