ফুলপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২০:৪৭
ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. আব্দুল মোতালেব (ঘোড়া) ২০৫৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
তিনি পেয়েছেন ৭৬৮৯ ভোট। তার নিকটতম বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৫৭৬১ ভোট।
 
এছাড়া সাধারণ সদস্য পদে শাজাহান (মোরগ) ও সংরক্ষিত সদস্য পদে ছফুরা খাতুন (মাইক) বিজয়ী হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি