ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে জাতীয় পার্টির (এ) একেএম মাহমুদুর রহমান রোজেন ১২ হাজার ৩১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের ইসলামুল হক পেয়েছেন ৮ হাজার ৩১৩ ভোট।
শিলখুড়ি ইউনিয়নে বিএনপির ইসমাইল হোসেন ৫ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির (এ) গাজীউর রহমান পেয়েছেন ৪ হাজার ৫৬৬ ভোট।
পাথরডুবি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির মিঠু ৪ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের আব্দুল করিম পেয়েছেন ৩ হাজার ৩৬৩ ভোট।
ইত্তেফাক/ইউবি
