পাটগ্রামে ৫ ইউপিতে আওয়ামী লীগ নির্বাচিত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২১:৪৯
পাটগ্রাম উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও একটি স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
 
বিজয়ী চেয়ারম্যানরা হলেন-  শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হাসেম, পাটগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল ওহাব প্রধান বেলাল, জগতবেড় ইউনিয়নে আওয়ামী লীগের নবিবর রহমান, কুচলিবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের হামিদুল হক, জোংড়া ইউনিয়নে আওয়ামী লীগের আশরাফ আলী ও বুড়িমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ নেওয়াজ নিশাত।
 
ইত্তেফাক/ইউবি