রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বেসরকারি ফলাফলে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তিনটি ইউনিয়নে বিএনপি সমর্থিক প্রার্থী, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং একটিতে কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এরা হলেন-সোনাডাঙ্গায় আওয়ামী লীগের অধ্যক্ষ আজাহারুল হক (নৌকা), গোবিন্দপাড়ায় সিপিবির বিজন সরকার (আনারস), নরদাশে বিএনপির ইঞ্জিনিয়ার আব্দুল মতিন (ধানের শীষ), দ্বীপপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মকলেছুর রহমান দুলাল (আনারস), বড়বিহানালীতে বিএনপির মাহমুদুর রহমান মিলন (ধানের শীষ), আওয়ামী লীগের সরদার জান মোহাম্মদ (নৌকা), শ্রীপুরে আওয়ামী লীগের মকবুল হোসেন মৃধা (নৌকা), বাসুপাড়ায় বিএনপির বিদ্রোহী আব্দুর জব্বার মণ্ডল (আনারস), আওয়ামী লীগের আয়েন উদ্দিন (নৌকা), শুভডাঙ্গায় আওয়ামী লীগের আব্দুল হাকিম (নৌকা), মাড়িয়ায় আওয়ামী লীগের আসলাম আলী আসকান (নৌকা), গণিপুরে বিএনপির এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু (ধানের শীষ), ঝিকড়ায় আওয়ামী লীগের মাস্টার আব্দুল হামিদ ফৌজদার (নৌকা), গোয়ালকান্দিতে আওয়ামী লীগের আলমগীর হোসেন সরকার (নৌকা), হামিরকুৎসায় আওয়ামী লীগের বিদ্রোহী আনোয়ার হোসেন (আনারস), যোগীপাড়ায় আওয়ামী লীগের মোস্তফা কামাল (নৌকা)।
ইত্তেফাক/ইউবি
