খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদর ও হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং সিন্ধুকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গুইমারা সদর ইউনিয়নে মেমং মারমা তিন হাজার ৬৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নির্মল নারায়ণ ত্রিপুরা পেয়েছেন দুই হাজার ৫৪৯ ভোট।
হাফছড়িতে আওয়ামী লীগের চাইথোয়াই চৌধুরী ৩ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা পেয়েছেন তিন হাজার ৩৩৭ ভোট।
সিন্ধুকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত সতন্ত্র প্রার্থী রেদক মারমা দুই হাজার ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের সুইনুপ্রু চৌধুরী পেয়েছেন এক হাজার ৪২৫ ভোট।
ইত্তেফাক/ইউবি
