রাজধানী উত্তরায় দগ্ধ স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রীও। গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান স্ত্রী বিলকিস। আগের দিন দুপুরে মারা যান তার স্বামী আলমগীর ভূঁইয়া। গত ১৯ মার্চ ভোর সাড়ে তিনটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪১ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা ভবনের পঞ্চমতলার একটি কক্ষে আগুন লাগে। বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে শোবার কক্ষে আগুন ধরে ওই দম্পতি দগ্ধ হন।
চিকিত্সকদের উদ্ধৃত করে ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আলমগীর ও বিলকিসের শরীরের ৯৫ ভাগই পুড়ে গিয়েছিল। তারা এতোদিন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন।
