রাজধানীর বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। রবিবার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ডিএডি নিয়াজ আহমেদ জানান, প্রতীক্ষা নামের ওই ভবনটি উত্তর দিকের আরেকটি আটতলা ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানান। বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে।
