মেহেরপুরে র‌্যাব পরিচয়ে প্রতারক আটক

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১১:২৪
মেহেরপুরে জেলা শহর থেকে এক ভুয়া র‌্যাব অফিসারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করে থানায় আনা হয়।
 
আটক প্রতারক রাজশাহী জেলার পুটিয়া গ্রামের মৃত আবুল আহাদের ছেলে ইস্তেখার আহসান খান (৬২)। 
 
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রাতে মেহেরপুর শহরের বড়বাজারে জাব্বার আলী নামে এক ব্যবসায়ীর কাছে র‌্যাবের অফিসার পরিচয় দিয়ে চার হাজার টাকা হাতিয়ে নেয় এই প্রতারক। এ সময় ব্যবসায়ীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নেয়। 
 
প্রতারক ইস্তেখার আহসান গত এক সপ্তাহ ধরে মেহেরপুর শহরের অনাবিল হোটেলে অবস্থান করছে বলে জানান পুলিশ। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই