নকলে সহযোগিতার দায়ে মাদরাসা শিক্ষকের কারাদণ্ড

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৩:৩৮
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জেডিসি পরীক্ষায় নকলের সহযোগিতা করায় দায়ে মাদরাসার এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান বিএস ওয়াহেজিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক।
 
জানা গেছে, মঙ্গলবার জেডিসি পরীক্ষার প্রথম দিন কোরআন পরীক্ষা চলাকালীন আয়েশা নামের এক পরীক্ষার্থীকে পরীক্ষা হলের কর্তব্যরত শিক্ষক হাবিবুর রহমান   নকলে সহযোগিতা করছিলেন। তৎক্ষণাৎ নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান নকলে সহযোগিতার দায়ে তাকে কারাদণ্ড দেন। এবং পরীক্ষার্থী আয়েশাকে বরখাস্ত করেন।
 
নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ