পূর্বধলায় কীটনাশক পানে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৩:৫৭
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কীটনাশক পানে মানসিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার রাতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচ মারকেন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোখলেছ (১৫) ওই গ্রামের কিতাব আলীর ছেলে। 
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোখলেছ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। সোমবার রাত সাড়ে সাতটার দিকে সে সবার অজান্তে কীটনাশক পান করলে বাড়ির লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
 
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ