গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:০৩
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবন্ধী শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলা বি এম এ এর সভাপতি ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. আবিদ হাসান শেখ।
 
বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  মঈন আহমেদ ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা  আক্তার হোসেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। 
 
অনুষ্ঠানে গোপালগঞ্জ এর বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়, মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুল, চন্দ্রমুখি অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। 
 
ডা. আবিদ বলেন, অটিস্টিক শিশুরা আমাদেরই সন্তান এবং মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই, বিভিন্ন রকম থাকতে পারে। IMG0
 
তিনি আরো বলেন, ফুল শুধু ফুল, তার পরিচয় ফুল কিন্তু ফুলের রকম থাকতে পারে। তাই সকল মানুষকে অটিস্টিক শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 
 
 
 
ইত্তেফাক/এমআই