‘বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন, বাস্তবে নয়’

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৫:৩০
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারস্টিার এম মাহবুদ্দিন খোকন বলেছেন, কাগজে-কলমে স্বাধীন হলেও বাস্তবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়নি। কারণ বিচার বিভাগীয় বাজেটের জন্য এখনো আইন মন্ত্রণালয়ের মুখাপেক্ষী থাকতে হয়।
 
মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
 
মাহবুদ্দিন খোকন বলেন, বিচার বিভাগীয় পৃথকীকরণের  নয় বছর হলেও এখনো পৃথক সচিবালয় করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সংবিধানের ১৬ অনুচ্ছেদ ক্ষমতাবলে বিচার বিভাগে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার। 
 
বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
 
 
ইত্তেফাক/এএসএস