সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো 'ফ্যাশন শো'

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:৪৫
 
লেহেঙ্গা, শাড়ি, সেরওয়ানি, থ্রিপিস, পাঞ্জাবি, টপস থেকে স্কার্ট এমনই নানা ভিন্নতার পোশাক নিয়ে চোখ ধাঁধানো ফ্যাশান শো’র আয়োজন করতে যাচ্ছে ছোঁয়া এন্টারটেইনমেন্ট। আগামী শনিবার (২৯অক্টোবর) সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে দিনব্যাপী এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। শো'টির টাইটেল স্পন্সর করছে স্টুডিও স্টিচ। ফ্যাশন ফেস্টিভ এর কোরিওগ্রাফার হিসেবে থাকছেন স্টুডিও স্টিচ এর ফাউন্ডার ও ডিজাইনার ইমরান। এছাড়াও  শো’র স্পন্সারে থাকছে ফ্যাশন হাউজ আমারিয়া ফ্যাশন।
 
ফ্যাশন শো’র আয়োজক প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রতিভা শাওন। ফ্যাশন শো’র বিষয়ে প্রতিভা শাওন বলেন, গতকাল রাতে মিটিংএ ফ্যাশন শো’র যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি যথা সময়ে মনোরম একটি শো সকলকে উপহার দিতে পারবো।
 
ফ্যাশন শো’তে অংশ গ্রহণ করছে নুসরাত জাহান খান নিপা, হাফিজ ইমরান টনি, রাহাদ খান, মরজিনা আক্তার সুমি, এফএইচ রাব্বি, আলিজ আহমেদ, নাদিয়া আখন্দ দিয়া, নাফসিকা শেখিজ জাহান, মৌ প্রমুখ। শো’র কর্ডিনেটর হিসেবে থাকছেন জুবায়ের আহমেদ লিয়ন।
 
ফ্যাশন শো এর সম্পর্কে স্টুডিও স্টিক এর ফাউন্ডার ইমরান বলেন, দেশি শাড়ি, পাঞ্জাবি ও লেহেঙ্গা সহ ওয়েস্টার্ন পোশাকের মধ্য দিয়ে শো’টি সাজানো হয়েছে। তিনি জানান, ১৪জন মডেল ফ্যাশন শো’তে অংশ গ্রহণ করছে। আশা করি শো’টি উপস্থিত সকলে উপভোগ করবে।
 
ফ্যাশন শো’র মাধ্যমে দেশীয় ও ওয়েস্টার্ন পোশাককে তুলে ধরা হবে বলে আশা করছেন আয়োজকরা।
 
ইত্তেফাক/আরএ