মৌলভীবাজার শহরের বনবিথি এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা গেছে, বনবিথি এলাকার দোতলা বাসায় থাকেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল অলম খান ও নীচ তলায় থাকেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. গোলাম মাওলা।
সোমবার দিবাগত শেষরাতে অতিরিক্ত জেলা প্রশাসকের বাসার পূর্ব দিকের লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। এ সময় ডাকাতরা আশরাফুল অলম খানসহ বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আটকে রাখে ডাকাতি করে।
আশরাফুল অলম খান ইত্তেফাককে জানান ৬-৭ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দেয়। এ সময় ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৩০ হাজার টাকা ও ৩টি দামি মোবাইল ফোন লুট করে নেয়।
একই সময় নীচ তলায় ব্যবসায়ী মো. গোলাম মাওলার বাসায় দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণালংকার ও ৫ হাজার পাউন্ড, ৩ হাজার, আড়াই হাজার রিয়াল বিদেশী মুদ্রা সহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ব্যবসায়ী গোলাম মাওলার মেয়ে জামাই আউয়াল আহমদ ইত্তেফাককে জানান, চিকিৎসার তার জন্য শশুর বাসা তালা দিয়ে ঢাকায় রয়েছেন। ডাকাতরা দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ভেতর তল্লাশি করে মূল্যবান জিনিস পত্রসহ মালামাল লুট করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, ডাকাতের খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই
