পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে জেপি প্রার্থী আবু সাইদ মিয়া মনু টানা দ্বিতীয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার অনুষ্ঠিত স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জাতীয়পার্টি(জেপি) মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। তিনি ভোট পেয়েছেন চার হাজার দুই শ ৬৩টি। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন নয় শ ১২ ভোট। এর আগে আবু সাইদ ২০১১ সালে প্রথমবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
