ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড থেকে ২৫দিন বয়সী নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এ ঘটনা ঘটে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ জানান, উপজেলার ৬নং মানকোন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামেরমরিয়ম নামের নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বেলা ১১টার দিকেমা ওষুধ আনতে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে গেলে কে বা কারা নবজাতকটি চুরি করে নিয়ে যায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ
