বৃহস্পতিবার থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:৩৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কায়ক্রম ৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে।
 
এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে। 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর জানায়, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ ডিসেম্বর শুরু হবে।
 
ইত্তেফাক/এমএইচ