গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস চাপায় আব্দুস সোবহান (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। আহত আনোয়ারুল মিস্ত্রি (২৯) একই গ্রামের বদিউজ্জামানের ছেলে। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে একটি বাইসাইকেল যোগে তারা দুই জন উপজেলার ঠুঠিয়াপুকুর থেকে পলাশবাড়ী রওনা হন। পথে ওই এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী অজ্ঞাত বাস চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুস সোবহান মারা যায়।
ইত্তেফাক/এমএইচ
