বৃহস্পতিবার জাবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘের সম্মেলন

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:৪০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস্ অ্যাসোসিয়েশনের (জেইউমুনা) উদ্যোগে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সংসদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই সম্মেলন।
 
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাইখ সিরাজ মো. আসকার এ তথ্য জানান।
 
লিখিত বক্তব্যে শাইখ সিরাজ বলেন, শিক্ষার্থীদের মাঝে কূটনৈতিক চর্চা ও সংযোতার মনোভাব তৈরির লক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। এ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত থাকবেন।
 
সম্মেলনে ভারত-পাকিস্তান সংঘর্ষ, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করা, শিক্ষার কাঠামোর উন্নয়ন, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিহত করাসহ ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হবে।
 
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউএনআইসি)-এর অফিসার-ইন-চার্জ মো.মনিরুজ্জামান, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী প্রমুখ।
 
ইত্তেফাক/এমএইচ