চকরিয়ায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:৩০
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলের সাগর চ্যানেল থেকে জব্দ করা প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট ও বিহেন্দী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ ও বদরখালী নৌপুলিশের সহায়তায় ইতোপুর্বে বদরখালী-মহেশখালী নৌ চ্যানেল থেকে এসব জাল জব্দ করেন।
 
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাহাবুব-উল করিমের উপস্থিতিতে এসব জাল পোড়ানো হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান ও বদরখালী নৌপুলিশের আইসি এসআই মোহাম্মদ ইসমাইল।
 
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, সরকারের নির্দেশে সাগরে ইলিশ মাছ আহরণ বন্ধে অভিযানের অংশ হিসেবে ইতোপুর্বে উপজেলার উপকুলীয় বদরখালী-মহেশখালী নৌ চ্যানেল থেকে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ