সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১১:৪৫
সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, সাতক্ষীরা সদরে ২১ জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/এএসএমইউ