গৌরীপুরে ক্ষুরা রোগে গরু-ছাগলের মড়ক

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৮:০১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার গ্রামে ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে গরু ছাগলের মড়ক দেখা দিয়েছে। 
 
ইতিমধ্যেই এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ২শতাধিক গরু-ছাগল। আক্রান্ত এলাকায় অসুস্থ গরু-ছাগল নিয়ে কৃষাণ-কৃষাণীরা আতঙ্কে দিন কাটাচেছ। রবিবার উপজেলা প্রাণি সম্পদ বিভাগে জানানোর পর তাৎক্ষণিক ৪ সদস্যের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় গরু-ছাগলকে চিকিৎসা দিচ্চেন। 
 
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ সরকার জানান, আক্রান্ত এলাকার তথ্য পাওয়ার পরপরই চার সদস্যের মেডিকেল টিম সরজমিনে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি