নীলফামারীর সৈয়দপুরে বুধবার দুপুরে ভবন থেকে পড়ে আতিকুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আতিকুল উপজেলার শ্বাসকান্দর কুঠিপাড়ার আমানুল্যার ছেলে।
উপজেলার আতিকুল ইসলাম শহরের বাঁশবাড়ী এলাকার মমতাজ আলীর মালিকানীধীন মায়া আইসক্রিম ফ্যাক্টরির ৩ তলা ভবনে কাজ করছিলেন। এ সময় পা ফসকে প্রথমে টিনের চালায় এবং পরে পাকা রাস্তায় পড়ে যায়। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
