আসছে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট উপলক্ষে আমারি ঢাকা ক্রিকেট প্রেমীদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার। ৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আমারির ক্যাসকেড লাউঞ্জে অফার দিচ্ছে লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগ করার। তার সাথে থাকছে বিশেষ খাবারের আয়োজন।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের চতুর্থ সিজনের ম্যাচগুলো বড় স্ক্রিনে দেখার সুযোগ করে দেয়া হবে । ফুড অফারে পাওয়া যাবে স্লাইডার বানযাই, পিজা ও চিকেন টেন্ডার ডিল।
এরমধ্যে ৪টি স্লাইডার বানযাই এবং পছন্দ মতো দুইটি ককটেল ১ হাজার টাকায় l ৪টি ভিন্ন স্বাদের পিজা ১ হাজার টাকা। পিজা অফারে আরো থাকছে বটমলেস কোক জন প্রতি ১শ টাকায়। কম্বো অফারে থাকছে চিকেন টেন্ডার, কোলস্লোও এবং কোমল পানিও সাড়ে ৬শ টাকায়।
ইত্তেফাক/ এমএআর
