রামুতে নৌকা বাইচ

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৯:২৭
কক্সবাজারের রামু উপজেলার তেমুহনী স্টেশনের পূর্বপাশে বাঁকখালী নদীতে বুধবার বিকেলে নৌকা বাইচ হয়েছে। 
 
নৌকা বাইচের উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বাইচে কক্সবাজার ও রামু উপজেলার ২৬টি নৌকা অংশ নেয়। 
 
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলি প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি