বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নয়, এটি সৈনিক হত্যা দিবস।’
বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শিখা চিরন্তনে প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলহত্যা দিবস স্মরণে আয়োজিত ওই অনুষ্ঠানে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুর চার সহচর তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন, তারা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি। এই দেশ যতদিন টিকে থাকবে, ততদিন তাদের এই আত্মত্যাগ দেশপ্রেমিক জনগণের কাছে প্রেরণার উত্স ও পথপ্রদর্শক হয়ে থাকবে।
বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন প্রস্তুতি সমালোচনা করে ড. হাছান বলেন, দেশে কোনো বিপ্লব বা কোনো সংহতি হয়নি। হয়েছে সৈনিক হত্যা। দেশপ্রেমিক সৈনিকদের হত্যা করে জেনারেল জিয়া তাদের লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করেন। বিএনপির রাজনীতি লাশের ওপর প্রতিষ্ঠিত।
ইত্তেফাক/এএম।
