নাসিরনগরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন হয়েছে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে কওমী ওলামা পরিষদ। সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. সামছুদ্দীন। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম কাসেমী, মাও. সাজিদুর রহমান, মুফতি এনামুল হাসান, নাসিরনগর উপজেলা কওমি ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত লিখিত বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন, কাজল দেবনাথ, বিপ্লব কুমার দে, দীলিপ নাগ ও প্রদ্যুৎ নাগ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
