মাগুরায় গড়াই নদীতে ডুবে কিশোরের মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ২১:২৫
গড়াই নদীতে গোসল করতে গিয়ে বুধবার বিকালে  হাসানুর রহমান রিকো (১৬) নামে এক কিশোর মারা গেছে। 
 
রিকো মাগুরা শহরের পারনান্দুয়ালী মধ্যপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র । 
 
জানা গেছে, মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী মধ্যপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র হাসানুর রহমান রিকো মামাবাড়ি জেলার রায়নগর গ্রামের বাড়িতে  বেড়াতে যায়। মামা বাড়ির পাশে গড়াই নদীতে শখের বসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেলে লাশ উদ্ধার করে। রিকো সাঁতার জানতো না।
 
ইত্তেফাক/ইউবি