গাংনীর পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ২৩:৩২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেরপুরের গাংনী উপজলোর গাড়াবাড়িয়া গ্রামে মাজেদ আলী (৪৫) নামে এক কৃষকরে মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ আলী গাড়াবাড়িয়া গ্রামের জাসের আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়,, বিকালে মাজেদ আলী তার নিজ জমিতে সেঁচ দেওয়ার উদ্দেশ্যে পানির পাম্পের সুইচ দেন। এ সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।  পরে স্থানীয়রা কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএন