গাংনীতে নারী নির্যাতন প্রতিরোধে টাস্কফোর্স কমিটি গঠন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০৯:৪৪
গাংনী উপজেলা নারী নির্যাতন প্রতিরোধে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামে 
সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলামকে সভাপতি, আহসান উল্লাহ মহন ও দিলরুবা ইয়াসমিনকে সহসভাপতি এবং মহিবুর রহমান মিন্টুকে সাংগাঠনিক সম্পাদক, মউকের ফাইমা খাতুনকে সদস্য সচিব করা হয়েছে। 
 
উপজেলা টাস্ক ফোর্স কমিটি গঠন সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১০টার অনুষ্ঠিত হয়।
 
সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার, নারী নেত্রী নুরজাহান বানু, বামুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, গাংনী উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনা।
 
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ সভার আয়োজন করে।
 
অনুষ্ঠানের মূল বিষয় বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নারী নির্যাতন প্রতিরোধ সেলের প্রকল্প কর্মকর্তা ফাইমা খাতুন। মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।
 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক দিলরুবা ইয়াসমিন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, মীর সামসুজ্জোহা কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দীন আহমেদ, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
 
 
ইত্তেফাক/এমআই