মেহেরপুরের ভৈরব নদে গোসল করতে গিয়ে এক গৃহিনী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের কৃষক রেজাউল হোসেন হুতনের স্ত্রী রাবিয়া খাতুন (৪৫) পার্শ্ববর্তী ভৈরব নদে গোসল করতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিন/চার ঘণ্টা অনুসন্ধান চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কোবাত আলী জানান, জেলায় কোন ডুবুরী না থাকায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। কয়েকজন ডুবুরিকে পাঠানোর জন্য খুলনা কার্যালয়ে অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
