দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:০৮
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
 
রিটে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনের (সংশোধন) (২০১৫)এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে রিটে অ্যাড. আসাদুজ্জামান সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট জারি করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
 
রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, দলীয় প্রতীকে ইউপি নির্বাচন করায় স্থানীয় সরকারের বৈশিষ্ট বিনষ্ট হচ্ছে। এছাড়াও তৃনমূল পর্যায়ে বিভক্তির সৃষ্টি হচ্ছে।
 
তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের অন্যতম ক্ষমতা গ্রাম্য আদালত পরিচালনা করে। তিনি যদি কোনো রাজনৈতিক দলের প্রতীকে বিজয়ী হন ওই আদালত থেকে কেউ ন্যায় বিচার পাবে না।
 
ইত্তেফাক/এএসএমইউ