বগুড়ার ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেছে রেজাউল করিম (৩৬) নামে এক দিনমজুর।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধর্ষিতার মা বাদী হয়ে রেজাউল করিমের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা করেন। রেজাউল উপজেলার নিত্তিপোতা গ্রামের বাসিন্দা। এবং ধর্ষিতা কিশোরী একই গ্রামের জনৈক কাঠ মিস্ত্রির মেয়ে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১ নভেম্বর (মঙ্গলবার) সকালের দিকে কিশোরীর মা তার মেয়েকে নিয়ে নিত্তিপোতা গ্রামে নুর মোহাম্মাদ বেনুর বাড়িতে ঝিয়ের কাজ করতে যান। দুপুর ১২টার দিকে কাজের ফাঁকে মেয়েকে গৃহকর্তার বাড়িতে রেখে জরুরি প্রয়োজনে নিজ বাড়িতে আসেন। এ সুযোগে ওই গৃহকর্তার বাড়ির দিনমজুর রেজাউল তাকে ধর্ষণ করেন।
ইত্তেফাক/এএসএমইউ
