ফরিদপুরের নগরকান্দায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৪ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুনেছা বালিকা উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় সুমন দত্ত (১৬), আবুল হাসান (১৬), মুরাদ তালুকদার(২০), জয় মালোকে (১৭) পুলিশ গ্রেফতার করে। পরে হাজির করলে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এ সপ্তাহের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আজিজ।
ইত্তেফাক/এমআই
