কক্সবাজারের টেকনাফ উপজলো সীমান্তে নাফ নদী এলাকায় তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার মিয়ানমার থেকে ইয়াবা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৫ নং সুইচ গেট প্যারাবনে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে এসব বস্তার ভিতর এসব ইয়াবা পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এসব ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট র্কনেল আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
