বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:১৫
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বাংলাদেশি টাকাসহ নাসিম (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক নাসিম ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ইকবালপুর এলাকার ইসলামের ছেলে। 
 
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে সোর্স জানায় একজন ভারতীয় নাগরিক প্রচুর পরিমাণে বাংলাদেশি টাকা নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারতের দিকে যাচ্ছে। এ সময় বিজিবি’র নারী সৈনিক মনিরা ওই ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে দুই টাকার নতুন নোটের ২৬ হাজার টাকাসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটক নাসিমকে মুদ্রা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই