মেলান্দহে নকলে সহায়তার অভিযোগে ৭ শিক্ষক বহিষ্কার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৬:২৮
 
মেলান্দহের হাজরাবাড়ী পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে সাত শিক্ষককে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার জেএসসি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
 
বহিষ্কৃত শিক্ষকেরা হলেন, হাজরাবাড়ী বয়েস স্কুলের সহকারী শিক্ষক সোহেল রানা, ঘোষেরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, শিহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর আলী ও আব্দুল আজিজ, বালুআটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সালেহা খাতুন ও হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
 
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জন কেনেডী জাম্বিল জানান, পরীক্ষার হলে কর্মরত এসব শিক্ষক শিক্ষার্থীদের নকলের সহায়তা করছিলেন।
 
ইত্তেফাক/এএম।