কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ ও দারোরা ডিনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষা কেন্দ্রে নকল করা ও সহযোগিতার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার জেএসসি পরিক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলা পরিক্ষা নিয়ন্ত্রণ কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের এ আদেশ দেন।
জানা যায়, মুরাদনগর উপজেলার (মুরাদ-৭) কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে জেএসসি পরীক্ষা চলাকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক শফিকুল ইসলাম কেন্দ্রে অবৈধভাবে অবস্থান করায় এবং দায়িত্বে অবহেলার অভিযোগে বাইড়া আরিফ দ্বিমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক মজিবুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।
এ ছাড়া নকল করার অভিযোগে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্র ও কোম্পানীগঞ্জ বদিইল আলম উচ্চ বিদ্যালয়ের একছাত্রকে বহিষ্কার করা হয়।
ইত্তেফাক/ইউবি
