ভারত থেকে আমদানি করা রেল কোচে দর্শনা পৌঁছেছে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৭:৫০
ভারত থেকে চতুর্থ ধাপে ২০টি রেল কোচের চালান বৃহস্পতিবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছেছে। 
 
এ নিয়ে মোট ৮০টি ভারতীয় রেল কোচ দর্শনা রেলপথের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করলো। 
 
দর্শনা স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানান, ভারত থেকে  আমদানি করা ১২০টি রেল কোচের মধ্যে চতুর্থ ধাপে ২০টি কোচ ভারতের গেদে স্টেশন হয়ে দর্শনা স্টেশনে এসে পৌঁছেছে। বাকি আমদানি করা রেল কোচ গুলো এ সীমান্ত দিয়ে আনা হবে। 
 
ভারতের রেল কর্মকর্তা শ্রী শুশান্ত কুমার সাংবাদিকদের বলেন, ‘আমদানি করা রেল কোচ গুলো দর্শনা রেলওয়ের কর্মকর্তাদের বুঝিয়ে দিয়ে আমি ফিরে যাব এবং বাকি ৪০ টি রেল কোচ পর্যায়ক্রমে এ সীমান্ত রেল পথে আসবে।
 
ইত্তেফাক/ইউবি